নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোবরডাঙ্গা :: শনিবার ২৫,জুলাই :: শিক্ষকে জুতোর মালা পরিয়ে, মুখে কাদা মেখে, ডিম থেরাপি দিয়ে, ঝাটার বাড়ি মারতে মারতে থানায় পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত ছাত্রছাত্রীরা।
ছাত্রীদের অভিযোগ, ক্লাশ করানোর ফাঁকে এবং টিউশন পড়ানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে এমন অসভ্য কাজ করেন অভিযুক্ত শিক্ষক।
দিনের পর দিন তাদের গায়ে হাত দেয়া, বুকে হাত দেয়া এবং জোর করে খারাপ কাজ করার প্রস্তাব দেবার গুরুতর অভিযোগ অভিযুক্ত কলেজ শিক্ষকের বিরুদ্ধে।
অভিযুক্ত কলেজ শিক্ষক তার বিরুদ্ধে উঠা অভিযোগ স্বীকার করে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক কলেজের ক্যাজুয়াল শিক্ষক হিসাবে কাজ করেন।

