জল বাড়ছে মালদার মহানন্দা নদীতে। গত কয়েক দিনে অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে মহানন্দার জলস্তর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৫,জুলাই :: জল বাড়ছে মালদার মহানন্দা নদীতে। গত কয়েক দিনে অনেকটাই ফুলেফেঁপে উঠেছে মহানন্দার জলস্তর।যার জেরে মালদা শহরের মহানন্দা নদী সংলগ্ন সংরক্ষিত কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

নদীর সংরক্ষিত এলাকার মধ্যে গড়ে ওঠা ঘরবাড়িতে ইতিমধ্যেই জল ঢুকেছে। ফলে মালদা শহরের ৮, ৯, ১২ ও ১৩নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার বাসীন্দাদের মধ্যে অনেকে ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়েছেন।

আবার অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে পড়তে শুরু করেছেন। ফলে চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত এলাকার বাসীন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 12 =