জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৫,জুলাই :: নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘিরে গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। শনিবার সেই ঘটনারই প্রতিবাদে মিছিলের ডাক দেয় কালীঘাট তৃণমূলের ছাত্র-যুব শিবির।
এ দিন দুপুরে সিআইটি রোড পদ্মপুকুর থেকে মৌলালি মোড় পর্যন্ত মিছিল করার কথা ছিল তাদের। অভিযোগ, পুলিশ প্রথমে মিছিলে অনুমতি দিলেও পরে তা বাতিল করে দেয়। মিছিলের অনুমতি দিয়ে কেন খারিজ? অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল।।
কালীঘাট-তৃণমূলের জমায়েতে অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। পুলিশের অনুমতি না পাওয়ার পরেও শনিবার পদ্মপুকুরে তৃণমূলের জমায়েত। সেই জমায়েত ঘিরে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে উঠল পদ্মপুকুর এলাকা।
সেখানে পৌঁছন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়কে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ।
আদালত বলে, ‘সংবাদমাধ্যমে দেখেছি গতকাল কী হয়েছিল। গোটা দেশে আমাদের লক্ষ্য আছে।’ তৃণমূলের তরফে আইনজীবী অর্ক নাগ আদালতে জানান, দিল্লিতে ছাত্রদের উপরে পুলিশের লাঠিচার্জ ও তাঁদের দাবির সমর্থনে এ দিন পদ্মপুকুর থেকে মিছিলের জন্য পুলিশ প্রথমে অনুমতি দিয়ে পরে তা প্রত্যাহার করে।
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার দুপুরে কলকাতার সিআইটি রোড সংলগ্ন পদ্মপুকুর এলাকায় মিছিলের উদ্দেশ্যে জমায়েত করতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা। পুলিশ জমায়েত সরাতে উদ্যোগী হলে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আকস্মিকভাবেই পদ্মপুকুরে এসে উপস্থিত হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।স্বাভাবিক ভাবেই তখন আন্দোলনের মুখ হয়ে ওঠেন মমতা বন্দোপাধ্যায় ।

