কাউন্সিলর কে মারধরের ঘটনায় তিন জনের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৭,জুলাই :: কাউন্সিলর কে মারধরের ঘটনায় তিন জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

তৃণমূল কাউন্সিলর অশোক সাহার অভিযোগ যারা তাকে হেনস্থা করেছে এক সময়ে তারা তার সাথে তৃণমূল করতেন এরা কেউ বিজেপি করে না।

চার তারিখের পর থেকে নতুন বিজেপি সেজে এই গোলমাল শুরু করেছে তারা। এগুলো সবই তাদের ব্যক্তিগত সমস্যা। বৃহস্পতিবার মালদা আদালতে যাওয়ার পথে শহরের নেতাজি মোড় এলাকায় ইংরেজবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা কে মারধরের ও ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে।

অশোক সাহার অভিযোগ, যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে তারা কেউ বিজেপি না। প্রত্যেকেই আগে তৃণমূল করত। এদের মধ্যে তপন সিং, চন্দন চক্রবর্তী মৃণাল মিত্রের নামে আমি থানায় অভিযোগ জানিয়েছি।

যাদেরকে এনে হেনস্থা করা হয়েছে দু একজন বাদ দিয়ে তারা কেউই প্রায় এই ওয়ার্ডের না।এদের মধ্যে অনেকেই অসামাজিক কার্যকলাপ করতো আমি তার প্রতিবাদ করেছিলাম। আর সেই কারণে ব্যক্তিগত রাগ আমার উপর মেটাচ্ছে।

চার তারিখের পর থেকে সব বিজেপি সেজেছে। শুধু আমি নই আমার গোটা পরিবারকে হেনস্থা করছে। আমি এর বিচার চাই। আমি যদি কোন দোষ করে থাকি আইনের মাধ্যমে আমি সাজা পাব। আমার পরিবারকে হেনস্থা করার অধিকার কারোর নেই।

কাউন্সিলরের স্ত্রী শর্বরী নাথ সাহা বলেন, আমার বাড়ির সামনে এসে হাঙ্গামা করছে। পরিবার নিয়ে থাকতে পারছি না। যারা করছে অনেকেই অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত ছিল। তাদের কাছে এখন নৈতিকতার কথা শুনতে হবে।

আর এ নিয়ে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি বলেন, ডিম ছোড়া এ সব বিরোধীদলের কাউন্সিলর প্রধান গ্রাম পঞ্চায়েত সদস্যদের হেনস্থা করা বিজেপির কাজ নয়। পুলিশে অভিযোগ করুন আইন অনুযায়ী ব্যবস্থা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =