সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৭,জুলাই :: শিলিগুড়ি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেট পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রায়। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মার্কেট ইলেকট্রিক সমিতির প্রতিনিধিরাও।
পরিদর্শনের সময় কমিশনার মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। বিশেষ করে ঝুলন্ত ও অপরিকল্পিত বৈদ্যুতিক তার, অপরিচ্ছন্ন পরিবেশ, আবর্জনা জমে থাকা এবং অন্যান্য পরিকাঠামোগত সমস্যাগুলি খতিয়ে দেখেন।
পাশাপাশি ব্যবসায়ী ও মার্কেট সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন অভিযোগ ও দাবি শোনেন। কমিশনার বীর বিক্রম রায় জানান, মার্কেটে চিহ্নিত সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ব্যবসায়ীদের সুবিধা এবং ক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এদিনের এই পরিদর্শনে ব্যবসায়ীদের মধ্যে সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা দেখা দেয় ।

