কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় বুধবার রাতে এক গৃহস্থের বাড়িতে প্রবল বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৬,আগস্ট :: কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় বুধবার রাতে এক গৃহস্থের বাড়িতে প্রবল বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের পর আগুনে ঝলসে চার নাবালক-সহ মোট সাতজন গুরুতর জখম হন।

স্থানীয় বাসিন্দারা আহতদের প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গিয়েছে, গৃহকর্তা আখিরুল ইসলামের বাড়িতেই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের টালির বাড়িগুলিও কেঁপে ওঠে।

ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে, এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কোনও কারণে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + ten =