গাজোলে ৪০ লক্ষাধিক টাকা ও ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, ধৃত ২

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৬,আগস্ট :: আবারও বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। মঙ্গলবাড়ির পর এবার গাজোলের ১২ নম্বর জাতীয় সড়কের রাঙ্গাভিটা এলাকায় অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন বাইক আরোহীকে আটক করা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা এবং ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও নগদ টাকা ডালখোলা থেকে মালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বাজেয়াপ্ত ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ধৃত দুই যুবকের নাম সিদ্ধার্থ মণ্ডল ও কিশোর মণ্ডল। তাঁদের বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। ঘটনাস্থল থেকে দুটি মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও মাদক কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো পাচারচক্রের হদিস পাওয়ার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eight =