কোরিয়া মাস্টার্স ২০২৬-এ তন্বীর দাপুটে পারফরম্যান্স – শেষ আটে পৌঁছে গেলেন

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ৬,আগস্ট :: ভিক্টর কোরিয়া মাস্টার্স ২০২৬-এ ভারতীয় ব্যাডমিন্টনের জন্য উজ্জ্বল মূহুর্ত। অসাধারণ পারফরমেন্সের নিরিখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের শাটলার। তন্বী বাদে আরো দুইজন ভারতীয় শাটলার শেষ আটে পৌঁছেছেন।

সবচেয়ে নজরকাড়া লড়াইটি উপহার দেন তরুণ তারকা তন্বী শর্মা। সম্পূর্ণ ভারতীয় লড়াইয়ে তিনি শ্রিয়াংশী ভালিশেট্টিকে ২১-১৬, ১৭-২১, ২১-১৩ গেমে হারিয়ে শেষ আটে পৌঁছে যান। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের মানসিক দৃঢ়তা ও আক্রমণাত্মক খেলায় জয় ছিনিয়ে নেন তন্বী।

অন্যদিকে, অভিজ্ঞ অসমিতা চালিহা স্বাগতিক কোরিয়ার কিম মিন জি-কে একতরফা ম্যাচে ২১-১৭, ২১-৬ ব্যবধানে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেন তিনি।

মোট তিনজন ভারতীয় শাটলার ভিক্টর কোরিয়া মাস্টার্স ২০২৬-এর কোয়াটার ফাইনালে পৌঁছেছেন। সেজন্য শিরোপা দৌড়ে এখনও শক্ত অবস্থানে রয়েছে ভারত। দেশের ব্যাডমিন্টন প্রেমীদের এখন একটাই প্রত্যাশা ,এই দুরন্ত ছন্দ ধরে রেখে যেন ভারতীয় শাটলাররা আরও এগিয়ে যান এবং দেশের জন্য আরও একটি আন্তর্জাতিক শিরোপা এনে দেন।

ভারতের তিন তারকা এখন কোয়ার্টার ফাইনালে। এবার লক্ষ্য সেমিফাইনাল, তারপর ফাইনাল এবং শিরোপা। গোটা দেশের নজর এখন তাঁদের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =