কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বাম ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৫,সেপ্টেম্বর :: একাধিক কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল SFI।

সংগঠনের অভিযোগ, গতকাল পুন্ডিবাড়িতে তাদের একটি কর্মসূচি চলাকালীন ABVP-এর পক্ষ থেকে হামলা চালানো হয়। পাশাপাশি, মাথাভাঙাতেও তাদের কর্মসূচিতে বিজেপির পক্ষ থেকে হামলা করা হয়েছে বলে দাবি SFI-এর।
এই ঘটনার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবিতে সোমবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভে সামিল হন SFI কর্মী-সমর্থকরা।
SFI-এর দাবি, গণতান্ত্রিকভাবে কর্মসূচি পালনের অধিকার সুনিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অভিযোগগুলিকে কেন্দ্র করে এদিন পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 17 =