নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৮,জুলাই :: কোচবিহার প্রেস ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রেসক্লাবের বিল্ডিং সম্পর্কে খোঁজখবর নেন ।
পাশাপশি কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। সেই আবেদনে ইতিবাচক সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত সাংবাদিককে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা’-র আওতায় অন্তর্ভুক্ত করার গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।
এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

