সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৭,জুলাই :: উত্তরকন্যার সামনে সড়ক দুর্ঘটনা, বাইক-লরির সংঘর্ষে গুরুতর জখম ২। বিক্ষোভ দেখান এলাকাবাসী।রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, একটি বাইকে করে এক ব্যক্তি ও মহিলা শিলিগুড়ি থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন। ওই এলাকায় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী লরি বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার কারণে বাইক আরোহী দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।রাস্তায় বিক্ষোভে সামিল হন। নিউ জলপাইগুড়ি থানা ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোষ্টের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক লরি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

