জনপরিষেবা পৌঁছে দিতে রবিবার মেখলিগঞ্জের কদমতলা মোড়ে উদ্বোধন হল নতুন বিধায়ক কার্যালয়ের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ২৭,জুলাই :: সাধারণ মানুষের দোরগোড়ায় জনপরিষেবা পৌঁছে দিতে রবিবার মেখলিগঞ্জের কদমতলা মোড়ে উদ্বোধন হল নতুন বিধায়ক কার্যালয়ের।

পূজা-অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এরপর উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ড. জয়ন্ত কুমার রায়, মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়, বিজেপির বিভিন্ন নেতৃত্ব, কর্মী-সমর্থক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু সাধারণ মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =