ক্যান্সার আক্রান্ত দের জন্য ১৪ ইঞ্চি চুল দান করলেন সরকারি বিদ্যালয় শিক্ষিকা চৈতালি চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২৩,আগস্ট :: নিজের পরিবারের জেঠিমার ক্যান্সার আক্রান্ত হয়েছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখেছেন চৈতালি চক্রবর্তী । চৈতালি চক্রবর্তী নিজে চোখের সামনের থেকে দেখেছেন জেঠিমার জেঠিমার সমস্ত মাথার চুল উঠে গিয়েছিল ক্যান্সারের জন্য ।

তখন থেকেই চৈতালি চক্রবর্তী ঠিক করেছিল আমার মাথার মূল্যবান চুল একদিন ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য দান করব আজ নিজের বাড়িতেই নিজের মাথার ১৪ ইঞ্চি চুল কেটে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের হাতে তুলে দেন ।

তিনি বলেন আমার জেঠিমার ক্যান্সার হয়েছিল তখন আমি দেখেছি জেঠিমার সমস্ত চুল উঠে গিয়েছে। সেখান থেকে চিন্তা হয়েছিল কোন একদিন ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য চুল দান করব। সে কথা বলতে বলতে তিনি কেঁদেও ফেলেন ।

কুচবিহারের আস্থা ফাউন্ডেশনের সদস্যদের হাতে ১৪ ইঞ্চি চুল তুলে দেন । সংগঠনের পক্ষ থেকে চৈতালী চক্রবর্তীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। তার সাথে একটি স্মারক,একটি মানপত্র,চকলেট একটি ভগবত গীতা দেওয়া হয় ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় কিছুদিনের মধ্যেই চৈতালী চক্রবর্তীর মূল্যবান চুল মুম্বাই ক্যান্সার ফাউন্ডেশন এর সদস্যদের হাতে পাঠানোর ব্যবস্থা করবেন। এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনে সকল সদস্যরা সাধুবাদ জানিয়েছেন শিক্ষিকা চৈতালি চক্রবর্তীকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 4 =