গননা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে জলপাইগুড়ি জেলায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ৩,মে :: গননা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে জলপাইগুড়ি জেলায়।জেলার সাতটি বিধানসভা এলাকাতেই পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

শনিবার জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে স্ট্রং রুম পরিদর্শনে আসেন জলপাইগুড়ির জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা।আগামী সোমবার এখানেই জলপাইগুড়ির সাতটি বিধানসভার পাঁচটি আসনের ভোট গননা হবে।এদিন শেষ মুহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন পুলিশ প্রশাসন এবং বাহিনীর প্রতিনিধিরা। জলপাইগুড়ির গননা কেন্দ্রকে ঘিরে ত্রিস্তরিয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। গননা কেন্দ্রের ভেতরে ও বাইরে দুই কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে।

প্রতিটি বিধানসভা আসনে অন্তত পনেরো থেকে সতেরো রাউন্ড গননা হবে বলে জলপাইগুড়ির জেলাশাসক তথা নির্বাচন আধিকারিক সন্দীপ ঘোষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =