জাকির আলী :: সংবাদ প্রবাহ :: ব্যান্ডেল :: সোমবার ৩১,আগস্ট :: ব্যান্ডেল স্টেশনে রবিবার রাত একটা নাগাদ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। সূত্রের খবর, ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর এবং সাত নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ের কাছে একটি ইলেকট্রিক বক্সে আগুন লাগে।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময়ে প্ল্যাটফর্মে কোনও যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। তবে, তদন্তের পরেই আগুন লাগার কারণ জানা যাবে বলে জানিয়েছে দমকল।
ঘটনার সময়ে স্টেশনে কোনও যাত্রী না থাকায় বিপত্তি এড়ানো গিয়েছে। তবে, আগুন লাগার কারণে কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করে অন্য লাইন দিয়ে চালানো হয়

