নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৪,মে :: সমাজের অতন্দ্র প্রহরী পুলিশ।মানুষের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য তারা সব সময় কাজ করে। কিন্তু তাদের গাড়ি এবং আবাসনের বেহাল দশা। দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্ট থেকে থানায় দেওয়া হয় না নতুন গাড়ি।
সংস্কার হয় না আবাসন। যদিও মুখ বুজে সেই ভাবেই কাজ করে যেতে হচ্ছে তাদের।মালদার হরিশ্চন্দ্রপুর থানায় এমনটাই ছবি উঠে এলো। থানার বেশির ভাগ গাড়ি যেগুলো ডিউটিতে ব্যবহৃত হয়। সেগুলোর বেহাল দশা। দীর্ঘদিনের পুরোনো গাড়ি। হয়তো নেই ফিট লাইসেন্স।
ভগ্নপ্রায় সেই সব গাড়ি নিয়ে বিভিন্ন জরুরী কালীন সময়ে আসামি ধরতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। কিন্তু নতুন গাড়ি না দেওয়াই দপ্তর থেকে একপ্রকার বাধ্য হয়ে সেই গাড়ি ব্যবহার করছে পুলিশ। অন্যদিকে যে আবাসনে পুলিশ কর্মীরা থাকে। তার অবস্থা আরও বেহাল।
দীর্ঘদিন হয়নি কোন সংস্কার। ভগ্নপ্রায় জড়াজীর্ণ দশা। অক্লান্ত পরিশ্রমের পর সেই সব আবাসনেই বিভিন্ন সমস্যা নিয়েই থাকতে হচ্ছে পুলিশ কর্মী এবং তাদের পরিবারের লোককে। কিন্তু কেন এতদিন আগের সরকার এই সব ব্যাপারে নজর দেয়নি।এই নিয়ে উঠেছে প্রশ্ন?
বিজেপির অভিযোগ তৃণমূল আমলে সব কিছুরই বেহাল দশা। চুরি দুর্নীতি ছাড়া কিছু হয়নি। তৃণমূলের দাবী এখন সরকার বিজেপির। তাই দোষারোপ না করে কাজ করুক। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

