সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৪,মে :: হাইপ্রোফাইল হয়েও সাদামাটা জীবন চিত্র । শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের জনপ্রিয়তা শহরে তুঙ্গে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন শংকর ঘোষ। শিলিগুড়ির মানুষের কাছে বরাবরই আশা ভরসার পাত্র তিনি।
আজ থেকে শুরু হয়েছে বাঘাযতীন পার্কে সরাসরি শংকর অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম দিনই দেখা গেল প্রচুর মানুষের সমাগম হয়েছে।
দুরন্ত থেকে মানুষ তাদের সমস্যা নিয়ে এসেছেন শংকর ঘোষের কাছে। শংকর ঘোষ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধানের চেষ্টায়, এই চিত্রই দেখা গেল। বরাবরই তিনি মানুষের কাছে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন।

