নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: শনিবার ১৯,সেপ্টেম্বর :: বাইক সমেত খোলা মুখ খাদে পড়ে গুরুতর আহত এক বাইক চালক। বাইক চালকের নাম প্রসূন ব্যানার্জি তিনি কাঁকসার বসুধা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পেশায় কেবল অপারেটর তিনি গতকাল রাত্রে কেবিলের কাজের জন্য পাণ্ডবেশ্বর এলাকায় একটা গ্রামে যাচ্ছিলেন।
রাস্তা খুঁজতে সুবিধার জন্য তিনি গুগল ম্যাপ দেখে রাস্তা নির্ণয় করছিলেন এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাণ্ডবেশ্বরে মহালক্ষী নামে একটি খোলা মুখ খননের কাজ চলছে বিভিন্ন এলাকায়।
আর সে কারণেই বহু রাস্তাঘাট খনির আওতায় চলে এসেছে। প্রসন বাবু ম্যাপ দেখে একটা পিচ রাস্তা ধরেছিলেন গতকাল রাত্রিতে। হঠাৎ রাস্তার মাঝে গর্তে পড়ে যান তিনি বাইক নিয়েই। প্রায় ৩০ ফুট গভীর গর্তে বাইক সমেত পড়ে যান প্রসুন বাবু।
তার বাড়ির লোকজন রাত্রি বাড়িতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে ফোন করলে তিনি বারবার কোন জায়গায় আছি সঠিকভাবে বলতে পারেননি বলে প্রসন বাবুর দাদা সুব্রত ব্যানার্জী জানান। তিনি বলেন গতকাল অনেক গভীর রাত্রি হয়ে যাওয়া এ প্রশন বাড়ি না ফেরায় চিন্তিত বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।।
বারবার প্রসুনের ফোনে ফোন করলে কখনো অজয় নদীর ধারে কখনো দুর্গাপুর কখনো বা অন্য কোন জায়গার কথা বলে প্রসুন। কি কারনে বারবার ভুল বলেছিল সেটা জানা যায়নি। অবশেষে জিওর ট্যাগ করেই প্রসূনের লোকেশন লোকেশন ট্র্যাক করা হয়।
শনিবার সকালে পাণ্ডবেশ্বর এর মহালক্ষী খনির একটা গর্তে প্রসন বাবু এবং তার বাইক উদ্ধার হয়। উধার কার্য কার্যে এগিয়ে আসে খনির আধিকারিকগণ সঙ্গে ছিল প্রশাসন ও স্থানীয় মানুষজন। খনির পকলেম মেশিন দিয়ে গর্তের ভেতর থেকে আহত প্রসূন বাবুকে ও তার বাইকটিকে উদ্ধার করা হয়।
গুরুতর আহত প্রসূন ব্যানার্জিকে দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

