নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১৯,সেপ্টেম্বর :: শ্রীশ্রী জগন্নাথদেবের একটি ভব্য মন্দির নির্মাণের শুভসূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এদিন আয়োজন করা হয় বর্ণাঢ্য ১০০৮ কলশযাত্রার। কয়েক হাজার ভক্তের উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিণত হয় এক মহা ধর্মীয় সমারোহে।
বাসপাহাড়ি অজয় নদীর ঘাট থেকে পবিত্র জলভর্তি কলশ মাথায় নিয়ে শুরু হয় কলশযাত্রা। ধর্মীয় জয়ধ্বনি ও সংকীর্তনের মধ্য দিয়ে শোভাযাত্রা দাসকিয়ারি গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছয় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে।
যাত্রাপথের দু’ধারে বহু মানুষ দাঁড়িয়ে ভক্তিভরে এই পুণ্যযাত্রাকে স্বাগত জানান। ১০০৮ কলশকে কেন্দ্র করে আয়োজন হলেও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষ পর্যন্ত কয়েক হাজার মানুষের সমাগম হয়।
নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে কলশযাত্রা রূপ নেয় এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রায়। সংকীর্তনের ধ্বনি ও ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে দাসকিয়ারির পথঘাট।

