নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১৯,সেপ্টেম্বর :: দুর্গাপুজোর আগেই কালীপুজোর প্রস্তুতির সূচনা হল আসানসোলে। আসানসোলের নিউটাউন এলাকায় ছোটো দিঘারী ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত খুঁটিপুজোর মাধ্যমে ।
কালীপুজোর আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। খুঁটিপুজোর মাধ্যমে কালীপুজোর মণ্ডপ নির্মাণ ও অন্যান্য প্রস্তুতির কাজের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
দুর্গাপুজোর আগেই কালীপুজোর প্রস্তুতি শুরু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়।

