নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: শনিবার ১৯,সেপ্টেম্বর :: ২০২১ সালে ভোট পরবর্তী সন্দেশখালি খুলনায় বাড়ি সঞ্জয় মণ্ডল নামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা লুটপাট ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বলরাম দাস ও পলস মণ্ডল নামে স্থানীয় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে।
নতুন সরকার আসার পর তাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করলে গতকাল রাতে এই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিস। আজ দুপুরে তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

