গুরগাঁও থেকে কলকাতা যাওয়ার পথে মাল সমেত হাইজ্যাক হওয়া কন্টেইনার উদ্ধার করলো কাঁকসা থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ২৫,জুন :: জানা গিয়েছে চলতি মাসের ১ তারিখে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের ধার থেকে একটি কন্টেনার উদ্ধার হয়।কন্টেইনারের মালিক কাঁকসা থানার পুলিশকে ফোন করে সমস্ত বিষয় জানাতেই।

কাঁকসা থানার পুলিশ কন্টেনারটি নিজেদের হেফাজতে রাখে।পরে কাঁকসা থানায় কন্টেইনারের মালিক কাঁকসা থানায় অভিযোগ জানাতেই অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে।

জানা গিয়েছি, ওই কন্টেইনারটি গুরগাঁও থেকে এক কোটি ২০লক্ষ টাকার গার্মেন্ট লোড করে কলকাতা যাওয়ার কথা ছিল।

সেই মত গাড়িটি ঝাড়খন্ড পৌঁছানোর পর চালক অন্য এক চালক কে গাড়িটি দায়িত্ব দিয়ে সে বাড়ি যায়।যে চালক কে দায়িত্ব দিয়েছিল সে কন্টেইনারের সমস্ত মাল অন্যত্র রেখে দিয়ে কন্টেইনারটি গত মাসের ৩১তারিখে হাইজ্যাক করে চলতি মাসের ১তারিখে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

গাড়ির মালিকের কাছে খবর পাওয়ার পরই কন্টেইনার টি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।পরে কন্টেইনারের মালিক খেমরাজ বড়াল কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে।

অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে ঝাড়খন্ডের পথরোল এলাকা থেকে চুরি যাওয়া সমস্ত মাল উদ্ধার করে কাঁকসা থানায় নিয়ে আসে।

পাশাপাশি এই ঘটনায় ওই চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।কন্টেইনারের মালিক জানিয়েছেন,তার গাড়িতে জিপিএস ট্রেকার লাগানো ছিল।কাঁকসার বাঁশকোপার কাছে গাড়িতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তার চালক কে ফোন করেন।

চালকের কাছে কন্টেইনার টি হাইজ্যাক হওয়ার খবর পেয়ে তিনি পুলিশের সাথে যোগাযোগ করেন।তিনি জানিয়েছেন,কাঁকসা থানার পুলিশ সমস্ত মাল উদ্ধার করতে পেরেছে। কন্টেইনার টিও পাওয়া গিয়েছে।তাই কাঁকসা থানার পুলিশকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 7 =