পোলবার সুগন্ধায় পাঁচটি দোকানে চুরি – সিসি ক্যামেরা ভেঙে শাটার ভেঙে চুরি হয় লক্ষাধিক টাকা।

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ২৫,জুন :: সুগন্ধা মোড় দিল্লী রোডের পাশে পুলিশ ক্যাম্প রয়েছে যে দোকান গুলোতে চুরি হয়েছে তার থেকে ঢিল ছোঁড়া দুরত্বে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে যে বিল্ডিং এ সেই বিল্ডিং এ চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

দিন কয়েক আগে একটি মাংসের দোকান থেকে ছাগল চুরি হয় ওই এলাকায়। চুঁচুড়া তারকেশ্বর রোডের পাশের দুটি ওষুধের দোকান,একটি স্টেশনারি,একটি ফাইনান্সের অফিস সহ পাঁচটি দোকানে চুরির ঘটনায় চিন্তিত এলাকার ব্যবসায়ীরা। পোলবা থানার পুলিশ ঘটনার তদন্তে আসে। সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের খোঁজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + five =