নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: বৃহস্পতিবার ২৫,জুন :: আজ দুপুর দুটো নাগাদ বামনহাট-চৌধুরীহাট রাজ্য সড়কের হরির পাট এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ কাফ সিরাপ।পুলিশ সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ বামনহাট হরির পাট এলাকায় পৌঁছে দেখতে পায়
বয়স ৩২ এর আমিনুর শেখ একটি সন্দেহজনক ব্যাগ নিয়ে অপেক্ষা করছে পুলিশ ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে দেখতে পারে সেখানে বিপুল পরিমাণ কাফ সিরাপ রয়েছে এরপর সার্কেল ইন্সপেক্টর পিন্টু বর্মনের উপস্থিতিতে উদ্ধার হওয়া কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয় এবং সম্পূর্ণ ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়।
পুলিশ সূত্রে খবর ধৃত আমিনুর শেখের বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের আটিয়ালডাঙ্গা এলাকায়। পুলিশ জানায় ধৃতের বিরুদ্ধে মাদক বিরোধী আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

