সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৯,সেপ্টেম্বর :: বাগডোগরা রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টরের তত্ত্বাবধানে এবং শিলিগুড়ি রেঞ্জের আধিকারিক ও কর্মীদের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার হয়েছে ‘Royal Stag Superior Whisky’ নামে ৭৫০মিলিলিটারের ৯২৪টি বোতল,যার মোট পরিমাণ ৬৯৩লিটার।
এছাড়াও উদ্ধার হয়েছে ৫,৫০০টি নকল বোতলের ক্যাপ,বিভিন্ন ব্র্যান্ডের ৩৮হাজার নকল লেবেল এবং ২০হাজার হোলোগ্রাম।পাশাপাশি উদ্ধার হয়েছে ১২২ লিটার রঙিন ও ফ্লেভারযুক্ত স্পিরিট,৬৫লিটার ক্যারামেল,৯লিটার ফ্লেভারিং এজেন্ট এবং ১,৭১৮টি খালি কাচের বোতল।
মদ তৈরির কাজে ব্যবহৃত দুটি মেটাল ভ্যাট,দুটি অ্যালকোহল মিটার এবং দুটি মেজারিং সিলিন্ডারও বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযানে একটি Bolero Pick-up এবং একটি Tata Yodha গাড়িও বাজেয়াপ্ত করা হয়। আবগারি দফতরের হিসেব অনুযায়ী,উদ্ধার হওয়া সামগ্রী ও দুটি গাড়ির মোট আনুমানিক মূল্য ৩৮লক্ষ ৭৭হাজার ৫০০টাকা।
এর মধ্যে উদ্ধার হওয়া মাদকজাত সামগ্রীর আনুমানিক মূল্য ২২লক্ষ ৭৭হাজার ৫০০টাকা এবং দুটি গাড়ির মূল্য ১৬লক্ষ টাকা।
প্রেস রিলিজে বলা হয়েছে,বিপুল পরিমাণ তৈরি নকল বিদেশি মদ, বোতল, ক্যাপ, লেবেল, হলোগ্রাম এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় একটি কথিত অবৈধ বিদেশি মদ তৈরির চক্রের সন্ধান মিলেছে।
এই কারবারের কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী কোথা থেকে আসত,কোথায় মদ সরবরাহ করা হত এবং এর সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে,তা খতিয়ে দেখা হচ্ছে।

