সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৯,সেপ্টেম্বর :: শিলিগুড়ি রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির, ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।.শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় ঘটল মর্মান্তিক রেল দুর্ঘটনা। রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া এলাকায় রেললাইনের উপর ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। পরে খবর দেওয়া হয় রেল পুলিশকে।
রেল পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। কীভাবে ওই ব্যক্তি রেললাইনে এলেন এবং ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা চলছে। ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুরো ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।

