নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বাগদা :: মঙ্গলবার ২৫,আগস্ট :: সরকারি হাসপাতালে ঢুকে কর্তব্যরত নার্সিং স্টাফদের উপর হামলা ও হুমকির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে বাগদা হাসপাতালে৷ বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক এর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সুমন বিশ্বাস ও অরুণ মণ্ডল ৷ বাড়ি বাগদা থানার বাকসা এলাকায়। জানা গিয়েছে গত ২৪তারিখ সকালে অভিযুক্তরা এক রোগীকে নিয়ে হাসপাতালে গিয়েছিল ৷ অভিযোগ বাগদা গ্রামীণ হাসপাতালের মহিলা রোগী ওয়ার্ডে জোরপূর্বক ঢুকে পড়ে।
তাদের বারণ করতে সেখানে কর্তব্যরত নার্সিং স্টাফদের কাজে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা কর্তব্যরত নার্সিং স্টাফদের প্রাণনাশের হুমকি দেয়।
এই ঘটনায় হাসপাতালের তরফে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে ৷ ধৃতদের মঙ্গলবার বনগাঁ মহাকুম আদালতে পাঠিয়েছে পুলিশ ৷

