নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বানপুর :: মঙ্গলবার ২৫,আগস্ট :: রাজ্যে কালাবদলের পর আরো এক পঞ্চায়েত দখল বিজেপির। নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাটিয়ারী বানপুর গ্রাম পঞ্চায়েতে উঠলো গেরুয়া নিশান।
গত পঞ্চায়েত নির্বাচনে মাটিয়ারী বানপুর গ্রাম পঞ্চায়েতে ২২ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১২ টি আসন।
বিজেপি ৬ টি সিপিএম ২ টি ও নির্দল ২ টি আসলে জয়লাভ করে। এদিন তৃণমূল কংগ্রেসের দুজন এবং নির্দল থেকে একজন সদস্য বিজেপিকে সমর্থন করায় পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি।
এদিন পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন ঝর্ণা বিশ্বাস। তৃণমূলের কাছ থেকে পঞ্চায়েত ছিনিয়ে নেওয়ার পর আনন্দ উৎসবে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। ব্যাঞ্জো তাসা সহ গেরুয়া আবিরে অকাল হোলি খেলতে শুরু করে বিজেপি কর্মীরা।
যদিও এই বিষয়ে বিজেপির দাবি, গত পঞ্চায়েত নির্বাচনেই তারা এই পঞ্চায়েত দখল করতে পারতেন যদি না তৃণমূল কংগ্রেস কারচুপি না করতো। বিজেপির জয়ী প্রার্থীদের সার্টিফিকেট নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস আর তাই আজ সত্যের জয় হল নদিয়ার মাটিয়ারী বানপুর গ্রাম পঞ্চায়েতে।

