নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৭,আগস্ট :: রাজ্যের পালাবদলের পরই একের পর এক অভিযোগ জমা পড়তেই বেপাত্তা এলাকা ছেড়েছে অমর দীপ সাহা । তৃণমূলের প্রভাবশালী নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর ঘনিষ্ঠ এই অমর দীপ সাহা, তার মূল ব্যবসা সুদের ।
ইংরেজ বাজারের পুরাটলি বাধ রোডের বাসিন্দা ওই মহিলা তার দাবি মাত্র ২ লক্ষ টাকা ঋণ প্রায় দেড় বছর আগে তৃণমূল নেতা অমরদীপ সাহার কাছে ১০% সুদে টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই টাকা শোধ করা হয়েছিল কিন্তু সুদ ব্যবসায়ী অমরদীপ সাহার দাবি সুদের অর্থ মিলিয়ে ২২ লক্ষ টাকা হয়েছে ।
মহিলা ও তার পরিবারকে দিতে চাপ সৃষ্টি করা হচ্ছিল এই টাকা দেওয়ার জন্য l নির্যাতিতা মহিলা মারধর ও স্বামীর কাছ থেকে জোরপূর্বক তার বাড়ি নেওয়া হয় বলে অভিযোগ ।নির্যাতিতা মহিলার অভিযোগ সে সময় অর্থাৎ তৃণমূল জামানায় সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে অভিযোগও জানাতে গিয়েছিলেন কিন্তু তার অভিযোগ শোনা হয়নি ।আজকে রাজ্যে পালা বদলের পরই ন্যায্য বিচারের দাবিতে নির্যাতিতা মহিলা ইংরেজিবাজার থানায় অমর দীপ সাহার নামে অভিযোগ করে । শুধু একটি মহিলার পরিবারের ঘটনা নয় জুলাই আগস্ট মাসের দুই মহিলাও এই সুদখোর অমরদীপ সাহার নামে লিখিত অভিযোগ করেছিল l
একের পর এক অভিযোগ জমা হওয়ার পরেও কেন পুলিশ এই সম্রাট অমরদীপ সাহাকে ধরছে পারছে না তা নিয়ে জেলা জুড়ে প্রশ্ন উঠেছে। ওয়াকিবহাল মহলের একাংশ দাবি প্রভাবশালীদের একটা বড় অংশের হাত রয়েছে অভিযুক্তের উপর তাই তার নাগাল পাচ্ছে না পুলিশ l
এই বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ জানান এই অভিযোগটা আমরাও শুনতে পেয়েছি পুলিশ আইন অনুযায়ী এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এখানে কোন দলের বিষয় নয় অন্যায়কে অন্যায় বলতে হবে।
দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান মালদায় দ্বিতীয় শাহজাহান হয়ে উঠেছে এই অমর দীপ সাহা, যিনি আবার তৃণমূলের পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ।
আজকে সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে ওঠে সাধারণ মানুষ আজকে পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করছে আমরা চাই এই অমর দীপ সাহার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করুক।

