সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৭,আগস্ট :: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করল ভক্তিনগর ট্রাফিক গার্ড। এদিন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
পাশাপাশি, এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এনসিসি পড়ুয়া, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং একটি স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের মাধ্যমে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
এছাড়াও, হেলমেটবিহীন চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার, যেখানে সকলের জন্য অংশগ্রহণের সুযোগ ছিল।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি কাজি সামসুদ্দিন আহমেদ, এডিসিপি পূর্ণিমা শেরপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

