জাকির আলী :: সংবাদ প্রবাহ :: পানিহাটি :: রবিবার ২৬,জুলাই :: পানিহাটিতে বিজয়পুর সার্ব্জনীন দুর্গোৎসব কমিটির খুটি পুজো তে এসে সিপিএম কে হুশিয়ারি দিলেন পরিবহন মন্ত্রি অর্জুন সিং।
পরিবহন মন্ত্রী বলেন শীঘ্রই আমরা ফেরি ঘাট এর সব সেবাই চালু করে দেব | ট্রেনের ভীড় এড়িয়ে ফেরেই তে যেতে পারবেন জলপথে | চন্দননগর থেকে কলকতা ফেরি সার্ভিস চালু হয়ে যাবে শীঘ্রই – টেন্ডার হয়ে গেছে |
তিনি হুংকার দেন,সিপিএম ভাবছে আমরা ওদের পুরানো চ্যাপ্টার ভুলে গেছি। সিপিএম আগুন লাগাতে চাইছে। ওরা মাঠে নামলেই আমরা ওদের বুঝিয়ে দেবো।কিভাবে বুঝাবো তা ওরা বুঝতে পারবে – ওদের ভাষায় ওদের বোঝাতে হবে!

