মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৬,জুলাই :: পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট পালপাড়া এলাকায় টিভি স্ক্রিনে সম্প্রচারিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার সাংসদ খগেন মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির নগর মণ্ডল সভাপতি বাসন্তী রায় এবং দলের অন্যান্য নেতা-কর্মীরা।

প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, সমাজসেবা ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত সকলে মনোযোগ সহকারে অনুষ্ঠানটি শোনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + four =