নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোতুলপুর :: রবিবার ২৬,জুলাই :: অখিল ভারতীয় রাষ্ট্রীয় সৈক্ষিক মহাসংঘের উদ্যোগে কোতুলপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ব্লক সম্মেলন। শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহ ও ব্যাপক অংশগ্রহণে এদিনের সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারী, শিক্ষক ও শিক্ষিকারা। বাঁকুড়া জেলার অখিল ভারতীয় রাষ্ট্রীয় সৈক্ষিক মহাসংঘের সহ-সভাপতি বিশ্বজিৎ মণ্ডল জানান, প্রতি বছরের তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, “আগের বছরগুলিতে এই ব্লক সম্মেলনে সাধারণত ৬০ থেকে ৭০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত থাকতেন। কিন্তু এবারের সম্মেলনে প্রায় ৬০০ জনের কাছাকাছি শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেছেন, যা সংগঠনের প্রতি শিক্ষকদের ক্রমবর্ধমান আস্থা ও সমর্থনের প্রতিফলন।”
সম্মেলনে সংগঠনের উদ্দেশ্য, আদর্শ ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি আগামী এক বছরের সাংগঠনিক কর্মসূচি, শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়, শিক্ষক সমাজের স্বার্থরক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

