চন্দননগরের রেড চিলি এবং চুঁচুড়ার প্রাক্তন তৃনমূল কাউন্সিলর মৌসুমী সাহার রেস্টুরেন্টে বাসী পচা মাংস দেওয়া হচ্ছে – প্রশাসনের নিষেধাজ্ঞা

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ৫,সেপ্টেম্বর :: চুঁচুড়া ময়ূরপঙ্ক্ষী ঘাটের কাছে চুঁচুড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তথা তৃণমূল নেত্রী মৌসুমি সাহার মালিকানায় থাকা রেস্তোরাঁ থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়, চিজ, শিশুদের খাবার ও বাসি, পচা মাংস।রেস্তোরাঁয় যৌথ অভিযান চালাল জেলা স্বাস্থ্য দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার গঙ্গাতীরের ওই রেস্তোরাঁয় হানা দিয়ে সেখানকার পরিবেশ দেখে চক্ষু চড়কগাছ প্রশাসনের।

সেখানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্গমৌলি কর, অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক (২) দেবযানী বসু মল্লিক, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য ঘোষ এবং প্রশাসনের কর্তারা।

এ ছাড়াও  চন্দনগরের রেড চিলি রেস্টুরেন্ট এও আজ হানা দেয় খাদ্য দপ্তরের অধিক্কারিক রা এবং এখানেও হোটেল মালিক কে সাতদিনের সময় দেওয়া হয়েছে |

অতিরিক্ত জেলা স্বাস্থ্য আধিকারিক (২) দেবযানী বসু মল্লিক বলেন, ‘গঙ্গার ধারে একটি রেস্তোরাঁ থেকে একাধিক মেয়াদ উত্তীর্ণ খাবার, পচা মাংস উদ্ধার করা হয়েছিল। সেগুলি নষ্ট করা হয়েছে। ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =