শিলিগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট অরুণ ঘোষ

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৬,সেপ্টেম্বর :: শিলিগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচন ২০২৬ –২৭ ঘিরে শনিবার, ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ নির্বাচন। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ১২৩টি ভোট পড়ে।

এই নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন অরুণ ঘোষ। তাঁর জয়ে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের ফলাফল সামনে আসতেই অরুণ ঘোষকে ঘিরে শুরু হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা।

প্রসঙ্গত, শিলিগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কর ও আইন সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + twenty =