সামনেই গণেশ পুজো, শিলিগুড়ির কুমারটুলিতে চরম ব্যস্ততা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৬,সেপ্টেম্বর :: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে উঠবে শহর। গণেশ পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ি জুড়ে। আর সেই প্রস্তুতির অন্যতম ব্যস্ত ছবি ধরা পড়ছে শহরের কুমারটুলিতে।

কেউ ব্যস্ত মাটির কাঠামো তৈরিতে, কেউ নিখুঁত হাতে ফুটিয়ে তুলছেন গণেশের মুখাবয়ব, আবার কেউ ব্যস্ত প্রতিমায় রং ও সাজসজ্জার শেষ পরশ দিতে।

সকাল থেকে রাত—একটানা পরিশ্রম করে চলেছেন মৃৎশিল্পীরা। শিল্পীদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে একের পর এক গণেশ প্রতিমা।

ছোট থেকে বড়—বিভিন্ন আকার ও নকশার গণেশ প্রতিমার চাহিদা রয়েছে। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি বাড়ির পুজোর জন্যও প্রতিমা নিতে ইতিমধ্যেই যোগাযোগ করছেন বহু মানুষ। ফলে পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কুমারটুলির ব্যস্ততা।

মৃৎশিল্পীদের কাছে এই সময়টা যেমন ব্যস্ততার, তেমনই আনন্দের। তাঁদের হাতের তৈরি প্রতিমাই কয়েকদিন পর শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পৌঁছে নিয়ে যাবে উৎসবের আবহ। চারদিকে তখন বাজবে ঢাক-ঢোল, উঠবে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ ধ্বনি, আর ভক্তির আবহে মুখরিত হবে শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 11 =