নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৬,সেপ্টেম্বর :: বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিলেন মোবাইল মালিকের হাতে পুখুরিয়া থানার পুলিশ প্রশাসন। যাদের মোবাইল ফোন হারিয়ে ছিল তারা আশা করেনি আজ তারা নিজের ফোন টি ফিরিয়ে পাবে।
আজ পুখুরিয়া থানার প্রচেষ্টায় তাঁদের নিজেদের ফোন ফিরে পেয়ে অনেক খুশি এবং পুখুরিয়া থানার প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন প্রায় ২৫টি হারিয়ে যাওয়া ফোন নিজ নিজ মালিকের হাতে তুলে দিলেন পুখুরিয়া থানার পশাসন।

