চুঁচুড়ার রবীন্দ্রনগরে কে পি এস মলে আগুন – ঘটনাস্থলে পুলিশ ও দমকল

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ২,জুলাই :: চুঁচুড়ার নামী বিপণি কে পি এস মলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

রবীন্দ্র নগরের মলের কর্মীদের প্রাথমিক অনুমান, বৃহস্পতিবার বিকেলে মলের তৃতীয় তলায় থাকা বৈদ্যুতিক সরঞ্জাম থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই মলে উপস্থিত ক্রেতা ও কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

নিরাপত্তার স্বার্থে দ্রুত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দমকলের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিকরা জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twenty =