চুরুলিয়ায় বাড়িতে তল্লাশি, পাইপগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: সোমবার ২৪,আগস্ট :: জামুড়িয়া থানার চুরুলিয়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে একটি পাইপগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। ঘটনায় আস্তিক বাউরী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে চুরুলিয়ায় আস্তিক বাউরীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার সকালে ধৃত আস্তিক বাউরীকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে ৩৬১ ধারায় অস্ত্ৰ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =