নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ২৪,আগস্ট :: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় জেলায় জেলায় যখন বিক্ষোভের ছবি উঠে আসছে, ঠিক তখনই নদিয়ার শান্তিপুর বিধানসভায় উঠে আসলো এক অনন্য ছবি।
প্রত্যেকের একাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে যাওয়ায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে সাধুবাদ জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুরের রাজপথে। শান্তিপুর বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস মহিলাদের এই শোভাযাত্রায় পা মেলান।
শান্তিপুর স্টেশন সংলগ্ন হয়ে শান্তিপুরের রাজপথ ঘুরে শেষ হয় এই আনন্দ পদযাত্রা। স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় যখন একাধিক বার বিক্ষোভের ছবি উঠে আসছে, ঠিক তখনই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে অন্য ছবি উঠে আসলো নদিয়ার শন্তিপুরে।

