গভীর রাতে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির অনুমান প্রায় এক কোটি টাকা, অভিযোগের তীর দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ২৪,আগস্ট :: গভীর রাতে পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির অনুমান। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

নদিয়ার শান্তিপুর ব্লকের বাগ আঁচড়া পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা এলাকার ঘটনায় গতকাল মধ্যরাত থেকে ব্যাপক চাঞ্চল্য। বর্তমানে সর্বস্বান্ত গোডাউন মালিক ও তার পরিবার। জানা যায় ওই গোডাউন মালিকের নাম হাসিবুল শেখ, গতকাল রাতে খাওয়া দাওয়া করে প্রত্যেকেই শুয়ে পড়েছিলেন।

হঠাৎ তাদের নজরে আসে গোডাউনে জ্বলছে দাউদাউ করে আগুন। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা গোডাউন ঘর জুড়ে। গোডাউনে রাখা ছিল দুটি মোটর বাইক, প্রায় ১ কোটি টাকার পাটের সাথে দুটি মোটর বাইকও পুড়ে ছারখার হয়ে যায়।

ছুটে আসে স্থানীয়রা, বালতি দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে।ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকলের ইঞ্জিন।দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে দমকলের কর্মীরা। ততক্ষণে পুড়ে ছারখার হয়ে যায় গোডাউনে থাকা কোটি টাকার পাট।

এমত পরিস্থিতিতে মাথায় হাত পাট মালিক পরিবারের। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ শুরু করে তদন্ত। পরিবারের দাবি, প্রায় ১৫ বছর ধরে সততার সাথে ব্যবসা করছে হাসিবুল শেখ, হিংসায় কেউবা কারা গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে।

পুলিশ সঠিক তদন্ত করলে দোষীরা অবশ্যই ধরা পড়বে। বর্তমানে সর্বস্বান্ত পরিবারের দাবি, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 6 =