নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোবরডাঙ্গা :: শনিবার ২৫,জুলাই :: গৃহশিক্ষকতার সময়ে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠলো ঐতিহ্যবাহী গোবরডাঙা হিন্দু কলেজের এক অতিথি অধ্যাপকের বিরুদ্ধে। অভিযোগ, তার কাছে না পড়লে ফেল করিয়ে দেওয়া হবে বিশেষ করে ছাত্রীদের।
তার কথামতো কাজ করলে পরীক্ষার প্রশ্নও আগে দিয়ে দেওয়া হয়। আরও অভিযোগ, অশালীন কাজের জন্য জোরাজুরি করে ছাত্রীদের। এই ঘটনার কথা জানাজানির পর কিছু কলেজের বর্তমান ছাত্রছাত্রীর সঙ্গে প্রাক্তনীরা অভিযুক্ত ভূগোলের অতিথি অধ্যাপক সন্দীপ দত্ত-র কাছে জবাবদিহি চাওয়া হয়।
এরপর তাকে উদ্দেশ্য করে ডিম ছোঁড়ে ও জুতোর মালা পরিয়ে হাঁটাতে হাঁটাতে কলেজ থেকে থানায় নিয়ে যায় ছাত্রছাত্রীরা। পরে নিগৃহীতা কলেজ ছাত্রী থানায় অভিযুক্ত অস্থায়ী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। শনিবার অভিযুক্তকে বারাসত আদালতে পাঠানো হবে।
ইতিমধ্যে একটি অডিও-য় নিগৃহীতা ছাত্রীর কাহিনী শুনে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। তারা অভিযুক্ত অধ্যাপকের কঠোরতম শাস্তি দাবি করেছে। যদিও এই অডিও-র সত্যতা যাচাই করেনি চ্যানেল কর্তৃপক্ষ

