রাহুল গান্ধীকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার দাবী তুলে তার কুশপুত্তলিকা দাহ করা হলো কৃষ্ণনগরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ২৫,জুলাই :: নিট শুধুমাত্র ইস্যু। প্রধানমন্ত্রী সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে এবং রাহুল গান্ধীকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়ার দাবি তুলে কৃষ্ণনগর সদর মোড়ে সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশ পুত্তুলিকা দাহ করা হয়।

নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পরেও শুধুমাএ নিট ইস্যুকে সামনে রেখে কংগ্রেস এক শ্রেনীর মানুষকে ক্ষেপিয়ে তুলে প্রধান মন্ত্রীর বাস ভবনের সামনে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

তাই কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিনের এই কর্মসূচি কৃষ্ণনগর শহর বিজেপির। বিজেপি কর্মী সমর্থকদের দাবী, অবিলম্বে রাহুল গান্ধীকে ভারত থেকে তাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =