জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: শনিবার ২৫,জুলাই :: আদালত চত্বরেও মহিলাদের রেহাই নেই নিরাপত্তাহীন তারা।পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালত চত্বরে এক মহিলাকে প্রকাশ্যে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে জামার কলার ধরে টেনে নিয়ে গিয়ে জুতোপেটা করলো কোর্ট চত্বরেই ওই মহিলা ।
জুতো পেটার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কোর্ট চত্ত্বর এলাকায়। অভিযুক্ত কেবির হোসেন শেখের বাড়ি কাটোয়া থানার লোহাপাতা গ্রামে। অভিযোগ, গাফুলিয়া গ্রাম থেকে মা ও স্বামীর সঙ্গে আদালতে কাজে আসা এক মহিলাকে লক্ষ্য করে অভিযুক্ত অশালীন অঙ্গভঙ্গি ও উত্যক্ত করতে থাকেন।
প্রতিবাদ জানানো হলেও তিনি হাসাহাসি করলে ক্ষুব্ধ মহিলা জুতো খুলে তাঁকে মারধর করেন। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে কাটোয়া থানায় নিয়ে যায়। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

