ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে ধরে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বুধবার ১১,মার্চ :: ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে ধরে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগরে।স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে হাতে কাপড় জামা বাধা একটি বস্তা নিয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিল ওই মহিলা। স্থানীয় লোকজন দেখামাত্রই তার পিছু নেয়। তাকে আটকাবার চেষ্টা করে। অবশেষে ওই মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়।

নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, মহিলাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করা হলে বিভিন্ন সময় বিভিন্ন রকম অসংগতিপূর্ণ কথা বলে। তখনই মানুষের সন্দেহ হয় এবং পুলিশে খবর দেয়।

আইন নিজের হাতে না নিয়ে এলাকার সাধারণ মানুষ ছেলে ধরা সন্দেহে মহিলাকে তুলে দিল পুলিশের হাতে। বর্তমানে মহিলাকে নবদ্বীপ থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =