নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: যথাযথ মর্যাদার সাথে রীতিনীতি মেনে মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৫৩ তম আবির্ভাব তিথি উদযাপন অনুষ্ঠান। আজ ভোর রাত থেকে মঙ্গল আরতির মাধ্যমে জন্মাষ্টমী অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এরপর শুরু হয় বিশ্ব শান্তি যজ্ঞ। একই সাথে চলে দামোদর অষ্টকম মন্ত্র পাঠ। সমগ্র দিন বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে শুরু হবে মহাভিষেক অনুষ্ঠান। জন্মাষ্টমী উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার দেশীয় বিদেশি ভক্ত সমবেত হয়েছে ইসকন মন্দির প্রাঙ্গনে।
ইতিমধ্যেই ফুল ও আলোক মালায় সাজানো হয়েছে গোটা ইস্কন চত্তর। সমস্ত ইসকন ভক্তরা সারাদিন উপবাস থেকে মহাভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। মায়াপুরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে একদিকে যেমন দর্শনার্থীদের ভিড় ক্রমশ বাড়ছে অন্যদিকে চলছে পুলিশই তৎপরতা।
এ বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, ভোরবেলা মঙ্গল আরতি মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমী অনুষ্ঠানের শুভ সূচনা এরপর বিশ্ব শান্তি যজ্ঞ, মহা অভিষেক অনুষ্ঠানসহ সারাদিন নাম সংকীর্তন চলবে।

