জব কার্ড আটকে রাখার অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদার বাড়ির সামনে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: সোমবার ১৫,জুন :: জব কার্ড আটকে রাখার অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। ঘটনাটি বীরভূমের নানুর বিধানসভার  মুলুক গ্রামের।

অভিযোগ, প্রাক্তন উপপ্রধান ও বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদা আজিজুল হক একাধিক আদিবাসী পরিবারের জব কার্ড আটকে রেখেছেন। এই অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজিজুল হকের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন এবং তাঁকে ঘিরে ধরে জব কার্ডের বিষয়ে প্রশ্ন তোলেন।বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের জব কার্ড আটকে রাখা হয়েছে। যদিও অভিযোগের মুখে আজিজুল হক স্বীকার করেন যে তাঁর কাছে কিছু জব কার্ড রয়েছে, তবে সংখ্যায় তা খুবই কম বলে দাবি করেন তিনি।

বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 9 =