নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণগঞ্জ :: সোমবার ১৫,জুন :: বিগত রাজ্য সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল ১০০ দিনের কাজ। এই ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিরোধীরা।
রাজ্যে পালা বদল হতেই নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিব নিবাস পঞ্চায়েত এলাকায় আজ থেকে শুরু হল পূর্বতন ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ।
২০২১ সালের নভেম্বর মাস থেকে বন্ধ ছিল এই ১০০ দিনের কাজ। তৎকালীন শাসক সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ১০০ দিনের কাজের টাকা নয় ছয় করার। তারপর থেকেই ১০০ দিনের কাজ বন্ধ ছিল।
আজ থেকে শুরু হল ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ শুরু হলো কৃষ্ণগঞ্জের বিধায়ক সুকান্ত বিশ্বাসের হাত ধরে।
কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসে একটি পুকুর কেটে তার শুভ সূচনা করলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক। নিজেরা কোদাল দিয়ে মাটি কেটে ১২৫ দিনের কাজের শুভ সূচনা করলেন। ১২৫ দিনের কাজ শুরু হওয়াতে স্বভাবতই খুশি গরীব প্রান্তিক উপভোক্তা সকলে।

