নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গোয়ালঘরে ঢুকে গেলো বালি বোঝাই ট্রাক্টর – অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গলসি :: সোমবার ১৫,জুন :: বালি বোঝাই করে বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর সোজা ঢুকে পড়ল গৃহস্থের গোওয়ালঘরে , অল্পের জন্য প্রাণে বাঁচেন ট্রাক্টর চালক। সোমবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার গলসি থানার শিকারপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিকারপুর থেকে বালি বোঝাই করে একটি ট্রাক্টর দ্রুতগতিতে যাচ্ছিল। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি রাস্তার ধারে থাকা একটি গোয়ালবাড়িতে ধাক্কা মারে এবং ট্রাক্টরের ইঞ্জিন গোয়ালের ভিতরে ঢুকে যায়। ধাক্কার জেরে গোহালবাড়ির দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়ে।

ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটেনি। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা পান্না মিদ্যা অভিযোগ করে বলেন, এলাকার অধিকাংশ ট্রাক্টর অবৈধ বালি ঘাট থেকে বালি বোঝাই করে বেপরোয়া গতিতে চলাচল করে।

স্কুল চলাকালীন সময়েও তাদের গতির কোনও নিয়ন্ত্রণ থাকে না। ফলে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই আতঙ্কের মধ্যে থাকেন। তিনি আরও দাবি করেন, এই ধরনের ঘটনা রুখতে প্রশাসনের তরফে কড়া নজরদারি ও ট্রাক্টর চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি।

ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। পুলিশ ট্রাক্টরটি আটক করে দূর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =