সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বুধবার ১৫,এপ্রিল :: বেপরোয়া গতিতে ছুটে আসা সবজির গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনার নিকটেছে জয়নগর থানায় এলাকার অন্তর্গত ব্যাজরা মলি ঘাটি এলাকায়।
সেদিন ভোর রাতে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল সুভাষ মন্ডল(৩৫) ও বিকি মন্ডল(২২) নামে দুই যুবক। রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে যখন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল সেই সময়ে জয়নগরের দিক থেকে বারুইপুরে যাওয়ার পথে একটি সবজি বজায় গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলে তারা লুটিয়ে পড়ে ।
পথ চলতি মানুষ তা দেখতে পেয়ে উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্দেরহাট আমিন হাসপাতালে নিয়ে এলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর পরই গাড়ি ছেড়ে পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক।
ওদিকে নাতির বিপদে বিপদগ্রস্ত হওয়ার খবর শুনে হাসপাতালে দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মৃত বিকি মন্ডলের ঠাকুমা মলিনা মন্ডল(৬০)। এই ঘটনায় নববর্ষের প্রথম দিনে শোকের ছায়া নেমে এসেছে বাতিল করা হয়েছে এলাকার সমস্ত অনুষ্ঠান

